নবীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় ট্রাক চালকসহ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় সোহেল আহমেদ নামে এক ট্রাক চালক এবং নানু মিয়া নামে অপর এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছে আরও ৪ জন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রোকনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক সোহলে আহমেদ এর বাড়ী কুমিল্লা দেবীদ্বার উপজেলায় এবং পথচারী নানু মিয়া চুারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুস সোবহান এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় দাড় করিয়ে গাড়ীতে কাজ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা ট্রাক চালক সোহেল আহমেদ ঘটনাস্থলেই চাপা পড়ে নিহত হন। আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন এবং পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ ৪জন। মহসড়কের পাশে কোন ঘরবাড়ী না থাকায় এবং সকাল বেলা সেখানে কোন লোকজনের উপস্থিতি না থাকায় সকাল ৯টা পর্যন্ত লাশ ও আহতরা ট্রাকের নিচেই পড়ে ছিল।
পরে আহতদের আর্তনাদ শুনে ঢাকাগামী অন্য একটি ট্রাক লাশ ও আহতদেরকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা খবর পেয়ে লাশ গ্রহণ করে এবং আহতদেরকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নানু মিয়া মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, চিকিৎসার জন্য একটি ট্রাক আহতদেরকে হবিগঞ্জে নিয়ে আসে। যেহেতু ঘটনাস্থল শেরপুর হাইওয়ে থানার অধীনে তাই তারা লাশ গ্রহণ করেননি।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, দুর্ঘটনায় নিহত সোহেল আহমেদ এর লাশ শেরপুর হাইওয়ে থানায় রয়েছে।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed