মৌলভীবাজারে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের মোকামবাজার এলাকা থেকে ৩ হাজার পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজার জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার সাদেকপুরের জামান প্রকাশ রাহেল (৩৭), সদর উপজেলার গোবিন্দশ্রী এলাকার রাসেল আহমদ (২৯) ও কলিমাবাদ এলাকার মুরাদ আলী মিলন (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সুহেল আহম্মদ ও এসআই মো: তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মোকামবাজার এলাকায় একটি নিশান নেবী ব্লু প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক- ১১-০২৫৯) গাড়ি আটক করে তল্লাশী কালে তাদের হেফাজত হতে ৩ হাজার পিছ নেশা জাতীয় ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে । তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনের মৌলভীবাজার মডেল থানার ওসি/অপারেশন মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed