গোলাপগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে রিপালী আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার শরীফগঞ্জের এ ঘটনাটি ঘটে।
আত্মহননকারী এই শিক্ষার্থী শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের দিনমজুর জাকির হোসেনের মেয়ে ও স্থানীয় কালিকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, রিপালী আক্তার স্কুলে না যাওয়ায় বাবা-মা তাকে ধমক দিয়ে শাসন করেন। এর পর রিপালীর মা-বাবা ঘরের বাহিরে কাজে চলে যান। বাবা-মার উপর অভিমান করে রিপালী নিজ ঘরে থাকা কৃষি ক্ষেতে ব্যবহারযোগ্য কীটনাশক পান করে আত্মহত্যা করে। পরে তার মা-বাবা বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed