Main Menu

ছাতকে কৃষকের ৪টি গরু চুরি

ছাতক সংবাদদাতা: ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাদারাই গ্রামে এক গৃহস্থের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বাড়ীর গৃহকর্তা সাদারাই গ্রামের নুর আলীর পুত্র সহিদ আলী জানান, রোববার (২২ এপ্রিল) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। চোরেরা সেই সুবাদে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে এবং লোহার শিকল কেটে তাদের ২টি বাছুর, ১টি ষাঁড় ও ১টি গাভী নিয়ে যায়।

সোমবার সকালে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাদের গরু চুুরির বিষয়টি বুঝতে পারেন। চুরি হয়ে যাওয়া গরু ৪টির আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান গৃহকর্তা।

 

Share





Related News

Comments are Closed