গোয়াইনঘাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে সাব্বির আহমদ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
নিহত সাব্বির উপজেলার রুস্তমপুর ইউনিয়নের খলামাধব নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এ ঘটনায় শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ এক মহিলাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার নয়াপাড়া গ্রামের নিহত সাব্বিরের চাচা আমিনুল ইসলাম (৫০) ও আইয়ুবুর রহমানের স্ত্রী আমিরুন নেসা।
গোয়াাইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় খলামাধব নয়াপাড়া গ্রামে আমিন গংদের হামলায় গুরুতর আহত হন সাব্বির। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের পর রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed