Main Menu

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন

ইমন আহমেদ, মৌলভীবাজার থেকে: “সাইক্লিং করে দেশ দেখি দূষণ মুক্ত দেশ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির তিন সাইক্লিষ্ট রাজীব দে অনিক, হাসান আহমেদ নাঈম ও নিপ্পন সুত্রধর গত ১৯শে এপ্রিল ভোরে দেশের একপ্রান্ত ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সাইক্লিং শুরু করে ২২শে এপ্রিল দুপুর ১২টায় দেশের আরেক প্রান্ত পটুয়াখালীর কুয়াকাটায় পৌছেন। এই ধরনের ভ্রমণকে সাইক্লিং এর ভাষায় বলা হয়ে থাকে ক্রস কান্ট্রি রাইড। এই চার দিনে তারা বাইসাইকেল যোগে পাড়ি দেন প্রায় ৫৬৫ কিলোমিটার পথ।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমেদ জানান, সু-স্বাস্থ্যের জন্য সাইক্লিং এই শ্লোগানে পরিবেশ বান্ধব বাহন বাইসাইকেলের প্রসার ঘটাতে বিগত দুই বছর ধরে কাজ করে যাচ্ছেন তারা, এরই ধারাবাহিকতায় তাদের এই তিন সাইক্লিষ্ট ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করেন। এছাড়া তিনি আরো জানান পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফ, সাতক্ষীরার ভোমরা থেকে সিলেটের তামাবিল ক্রস কান্ট্রি রাইড সহ তাদের দুই সাইক্লিষ্ট দেশের ৬৪টি জেলা রাইড আগেই সম্পন্ন করেছেন।

Share





Related News

Comments are Closed