Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ১২ মে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ১২ মে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল স্বাক্ষরিত একটি নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশে উল্লেখ রয়েছে, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৩০ এপ্রিল বিকাল ৩টা হতে ৬টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১ মে মনোনয়নপত্র বাছাই ও ৩ মে বিকাল ৩টা হতে ৬টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। ৪ মে সন্ধ্যা ৬টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১২ মে বেলা ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ এবং ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

Share





Related News

Comments are Closed