কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসত ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে ৫ মাসের এক অন্তÍসত্তা গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের চঠিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী গৃহবধূ দুই সন্তানের জননী ছয়ফুল বেগম (৩৫) চঠিয়া এলাকার প্রবাসী আবুল মিয়ার স্ত্রী।
গ্রামবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক আড়াইটায় গৃহবধূ ছয়ফুল বেগম বসত ঘরের চালার সাথে গলায় ফাঁস দেয়। বৃহস্পতিবার সকালে তার বড় ছেলে শিপু আহমেদ ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত লাশ দেখে মা মা বলে হাল্লা চিৎকার করায় গ্রামবাসী ছুটে এসে গৃহবধূর লাশ দেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করেন।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুস শহীদ ও উপ-সহকারী পরিদর্শক তোফাজ্জল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধূ ৫ মাসের অন্তসত্তা নিশ্চিত করে ওসি তদন্ত মো: নজরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। এ নিয়ে গ্রামে নানা গুঞ্জনও রয়েছে। তবে তদন্ত শেষ না করে সঠিক কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed