বড়লেখায় বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম অদিবাস রিগমুন (২৫)।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের পাথারিয়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
অদিবাস দাসের বাজার ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের পাথারিয়া চা বাগানের বাসিন্দা মাধব রিগমুনের ছেলে।
জানা যায়, অদিবাস আম পাড়ার জন্য গাছে উঠেছিলেন। এসময় গাছের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed