ছাতকে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদরাসায় পড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
নিহত মাদরাসা ছাত্রী ফাতেমা বেগম (১৩) উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের শেখপুর (সিংওয়া) গ্রামের সিরাজ উদ্দিনের কন্যা । সে সিরাজপুর কাজী বাড়ী মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টায় সে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তাকে রাতেই তড়িঘড়ি করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
ছাতক থানার উপ-পরিদর্শক অরুণ কুমার দাস বলেন, নিহত ওই মাদরাসা ছাত্রীর আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed