Main Menu

রাজনগরে ছেলের হাতে বাবা খুন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছেলের দা’য়ের কোপে নিহত হয়েছেন বাবা গোপাল রবিদাস (৫৪)। ঘাতক ছেলে রাজারাম রবিদাসকে (২৪) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে রাজারাম তার বাবা গোপাল রবিদাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ছেলে রাজারামকে আটক করে।

রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া জানান, রাজরামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিদাসের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed