হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একটি বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কাগাপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে ধান কাটা শ্রমিক নিয়ে একটি বাস বানিয়াচংয়ে আসছিল। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন শ্রমিক আহত হন। বানিয়াচং থানার এসআই সালাহ উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed