গোলাপগঞ্জে ক্যারাম খেলা নিয়ে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আমির হোসেন (১৮) নামের এক যুবক খুন হয়েছে। নিহত আমির গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
জানা গেছে- বছর খানেক আগের ক্যারাম খেলা নিয়ে একই গ্রামের তানভীরসহ কয়েক জনের সাথে আমিরের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ৮টায় মৃত বাবুল মিয়ার পুত্র তানভীর ও জাহেদ এবং মারুফ সহ আরো কয়েকজন মিলে আমির হোসেনকে কৌশলে বসন্তপুর বাজারের সিরাজ মিয়ার মার্কেটে ডেকে আনে।
ওখানে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় আমির হোসেন কে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে বুধবার সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যান।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফজলুল হক শিবলি হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন- হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত করে সব অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed