কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে মৎস্যজীবী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে গৌরাঙ্গ বিশ্বাস নামের এক মৎস্যজীবী খুন হয়েছেন। তিনি উত্তর রণিখাই ইউনিয়নের দিঘল বাকেরপাড় গ্রামের মৃত অক্ষয় বিশ্বাসের পুত্র। মাছ ধরতে বাধা দেয়ার জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
কাকুরাইল গোয়াল হাওর জলমহালে জোরপূর্বক মাছ ধরা নিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ খুনের ঘটনা ঘটে। এ জলমহালের ইজারাদার হচ্ছে নিহতে গৌরাঙ্গের বড় ভাই হরেন্দ্র বিশ্বাস। ময়না তদন্তশেষে গৌরাঙ্গের লাশ মঙ্গলবার রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed