চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রেল যোগাযোগ শুরু হয় বলে নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা কসবা এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।
সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়।’
মঙ্গলবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী নামক স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed