নবীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানকালে রাজলক্ষ্মী সুইটসকে ১ হাজার, রাসেল পোল্ট্রিকে ২ হাজার, অহনা কসমেটিক্সকে ১ হাজার, আল রাজি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং পিজা সপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed