Main Menu

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

বৈশাখী নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে আরাস্তু খান পদত্যাগ করেছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

তিনি বলেন, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আরাস্তু খান পদত্যাগপত্র জমা দিলে তা গৃহিত হয়েছে এবং নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমুল হাসানকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়েছে।

এদিকে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন উল্লেখ করে ঢাকার একটি অনলাইন পোর্টালকে আরাস্তু খান জানান,‘আমি সন্ধ্যায় পদত্যাগ করেছি। ইসলামী ব্যাংক একটি বড় ব্যাংক, কাজের চাপ অনেক বেশি। আমি এত চাপ নিয়ে কাজ করতে পারছিলাম না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক পরিচালনার চাপ ছাড়া অন্য কোনো চাপ ছিল না। মূলত পরিবারকে সময় দেওয়ার জন্যই পদত্যাগ করেছি।

Share





Related News

Comments are Closed