বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই বছরের শিশু মারজান বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুচেধর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। সোমবার সকাল ১০টায় বাড়ির পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর পিতা শাহাব উদ্দিন বাদি হয়ে থানায় অপমৃত মামলা দায়ের করেছেন।
জানা গেছে, শিশু মারজানকে সোমবার সকাল ১০টা থেকে তার পরিবার খুজে পাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করলে এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, এঘটনায় নিহত শিশুর পিতা বাদি হয়ে অপমৃত মামলা দায়ের করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed