বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় প্রবাসী নিহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় ফিরোজ আলী (৩৮) নামের এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাঝগাঁও গ্রামের মাহমদ আলীর পুত্র। সোমবার (১৬এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে এঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল চালক আব্দুল গণি (৩৭) আহত হন। মোটরসাইকেল আরোহী ফিরোজ আলীকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ফিরোজ আলী সোমবার সকাল ১০টায় তার বন্ধু উপজেলার সিংগেরকাছ শেখেরগাঁও গ্রামের মদরিছ আলীর পুত্র আব্দুল গণির মোটরসাইকেল যোগে বিশ্বনাথ উপজেলা সদরে যাওয়ার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী প্রবাসী ফিরোজ আলী মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্ত ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ফিরোজ আলীর।
নিহত ফিরোজ আলী ২ সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে আসেন বলে জানা যায়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed