কিশোরগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচর ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় মারা গেছেন ৪ জন এবং কিশোরগঞ্জ প্রাণহানি ঘটেছে ৩ জনের।
জানা গেছে, নওগাঁয় যাত্রীবাহী একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (১৫ এপ্রিল) দুপুরে পোরশা উপজেলার কুসরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।
তারা হলেন- কচুন্দা গ্রামের প্রয়াত মুনির উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩২)।
পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার কচুন্দা গ্রাম থেকে একটি ইজিবাইক ৮ থেকে ১০ যাত্রী নিয়ে সরাইগাছী মোড়ে যাচ্ছিল। এসময় সাপাহার থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস কুসরপাড়া এলাকায় এসে পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালের নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।
এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। রোববার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাজিতপুর থেকে ভৈরবগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিএনজির চালকসহ ৬ জন। আহতদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শাহীন (২২) ও আব্দুল করিম (২৮) নামে দুই যাত্রী মারা যান। পরে আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজির চালক লালন মিয়াও মারা যান।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed