টঙ্গীতে ট্রেন দূর্ঘটনায় নিহত ৪, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
রোববার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। হতাহত কারো নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ট্রেন লইনচ্যুতের ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) জানান, ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫ জনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। ১২ জনকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed