খুলনা সিটি নির্বাচনে ৫ মেয়র প্রার্থীই বৈধ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীকেই বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ এপ্রিল) বেলা ১১টায় মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন। মেয়র পদে এ পাঁচজনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত এস এম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ড পর্যন্ত, সংরক্ষিত ৬নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত, সাধারণ ১, ২ ও ৩নং ওয়ার্ড, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, ৭, ৮ ও ১০নং ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed