Main Menu

সুনামগঞ্জে বখাটেকে ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ইভটিজিংয়ের দায়ে মাইনুদ্দিন (২৫) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে শহরের আফতাবনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানা এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্তের সময় বখাটে মাইনুদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার দেব।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ছাত্রীকে উত্ত্যক্তের সময় বখাটে মাইনুদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশ।

Share





Related News

Comments are Closed