Main Menu

ইবি শিক্ষার্থীদের খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টায় তারা প্রধান ফটক সংগলগ্ন মহাসড়কে অবস্থান নেয়। এদিকে শিক্ষার্থীদের অবরোধের পাশেই অবস্থান করছে পুলিশ।
আন্দোলনকরীরা হুসিয়ারী উচ্চারণ করে বলছে, পুলিশ হামলা করলে পরিস্থিতি বেশামাল হবে। প্রশাসন আমাদের যৌক্তিক দাবি আদায়ে সহযোগিতা না করে পুলিশ দিয়ে হামলা করালে ক্যাম্পাস প্রশাসনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

দুই মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সুফিয়া হলের ছাত্রীর পা কেটে দেয়ার বিচার দাবি এবং কোটা সংস্কারের বিষয়ে সরকারের স্পষ্ট পদক্ষেপসহ বেশ কিছু যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে দেশ ব্যাপী পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক কোটা সংস্কার প্রত্যাশি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবি জানা হচ্ছে মিছিল থেকে। তারা মহাসড়কে শুয়ে, বসে এবং দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছে।

সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগিরা আন্দোলনকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা সকল বাঁধা উপেক্ষা করে ক্যাম্পাসে শ্লোগান দিতে থাকে। পরে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে বাঁধা দেওয়ার চেষ্টা করলেই শিক্ষার্থীরা পুলিশ প্রশাসন ঠেলে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে এই অবরোধ চলছে। এই মূহুর্তে পুলিশ ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিয়েছে। অপরদিকে ছাত্রলীগ ঝিনাইদহ রোডের পাশে তাদের অবস্থান নিয়েছে।

Share





Related News

Comments are Closed