চট্টগ্রামে প্রবাসী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রবাসী নুরুল আলম হত্যা মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মুনির, সঞ্জিদ বণিক ও মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রায় ঘোষণার সময় কানন বড়ুয়া আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা জামিন নিয়ে পলাতক আছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে প্রবাসী নরুল আলমকে হত্যা করা হয়।
« ভ্যাটের আওতামুক্ত থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয় (Previous News)
(Next News) ঢাবি শিক্ষার্থীদের হুমকির প্রতিবাদে শাবিতে মানববন্ধন »
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed