ভ্যাটের আওতামুক্ত থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাটের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত।
প্রধানমন্ত্রীর এ ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে, গতকাল সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ করা হবে।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed