দুই সিটিতে প্রার্থী ঘোষণা বিএনপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির নির্বাহী সদস্য হাসান সরকার ও খুলনা সিটি কর্পোরেশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দেয়া হয়েছে।
সোমবার (৯ এপ্রিল) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা সব পক্ষের মতামত গ্রহণ করে প্রার্থী চূড়ান্ত করেছি। দুই সিটিতেই আগের নির্বাচনে আমাদের দুই প্রার্থীই বিজয়ী হয়েছেন। আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকলে, সরকার নিরপেক্ষভাবে সহযোগিতা করলে এবারও আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।
এর আগে গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে প্রার্থী চূড়ান্ত করে। গতকাল দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করে বোর্ড।
এদিকে বিএনপির সূত্র জানায়, গাজীপুরের বর্তমান মেয়র এম এ মান্নানকে গুলশানে ডেকে নিয়ে নতুন প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ নিয়েছে বিএনপির হাইকমান্ড। তারেক রহমানও তার সঙ্গে কথা বলেছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed