Main Menu

সিলেটে ছিনতাইকারীদের হামলায় সাংবাদিক আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম। সোমবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সংবাদ লেখার জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আহত কামরুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নগরীর ছিনতাইর বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক কামরুল ইসলাম। সংবাদে জালালাবাদ থানার তালিকাভূক্ত চিহ্নিত ছিনতাইকারী সেলিম, কবিরসহ তাদের সহযোগীদের নাম উঠে আসে। এতে তারা ক্ষিপ্ত হয়।

সোমবার রাতে কামরুল তার পাঠানটুলাস্থ মোহনা ৮৮ বাসার সামনে রেস্টুরেন্টে চা খেতে গেলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন গুরুতর আহত কামরুলকে দ্রত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

খবর পেয়ে জালালাবাদ থানার এসআই আতিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed