Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতার ইন্তেকাল, লুনা’র শোক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রবীণ মুরব্বী আতাউর রহমান লকাই (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাৃরাজিউন)। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রামচন্দ্রপুর গ্রামস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে, প্রবীণ বিএনপি নেতা আতাউর রহমান লকাই’র মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
পৃথক শোক বার্তা তারা মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed