সিলেটে মা-ছেলে খুন : আদালতে রাইসার জবানবন্দি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার এলাকার খাঁরপাড়ায় রোকেয়া বেগম লাভলী (৪৫) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৬) হত্যাকান্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় হিসেবে জবানবন্দি দিয়েছে বেঁচে যাওয়া পাঁচ বছরের শিশু ও ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী রাইসা (৫)।
রোববার (৮ এপ্রিল) সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে তার জবানবন্দি নেওয়া হয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রোকেয়া বেগম প্রথমে রাইসাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করেন। পরে আদালতের নির্দেশে জবানবন্দি নেওয়ার জন্য তাকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক হরিপদ কুমার প্রায় সাড়ে ৩ ঘণ্টা সময় ধরে রাইসার সাক্ষ্য গ্রহণ করেন।
এসময় রাইসাকে নিজ জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করেন রাইসার খালা লিপি বেগম। পরে আদালত রাইসাকে তার খালার জিম্মায় দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রোকেয়া বেগম জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ১৬৪ ধারায় আদালত রাইসার জবানবন্দি নেন। এসময় কয়েকজনের নামও উল্লেখ করে সে। কীভাবে ঘটনা ঘটেছে, কারা এসেছিলো, সে বিষয়টিও আদালতকে জানায় রাইসা।
গত রোববার (১ এপ্রিল) খারপাড়ার মিতালি ১৫/জে নম্বর বাসা থেকে মা ও ভাইয়ের মরদেহ উদ্ধারের সময় রাইসাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ তাকে কোতোয়ালী থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে রাখে। সেখানে তার দেখাশোনা করেন রাইসার খালা লিপি বেগম।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed