Main Menu

সিলেটে মা-ছেলে হত্যায় সন্দেহভাজন তানিয়া গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার এলাকার খারপাড়ায় মা রোকেয়া বেগম (৪০) ও ছেলে রবিউল ইসলাম (১৬)কে খুনের ঘটনায় সন্দেহভাজন কাজের মেয়ে তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোর রাতে কুমিল্লার তিতাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই’র) একটি টিম তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন পিবিআই’র বিশেষ পুলিশ সুপার রজাউল করীম মল্লিক রেজা।
তিনি জানান, আজ দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই’র) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল নগরীর মিরাবাজার খারপাড়া এলাকার একটি বাড়ির ভেতরে থাকা রোকেয়া বেগমের পাঁচ বছরের মেয়ে রাইসার কান্না ও পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ ওই বাড়িতে গিয়ে রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় গত রোববার (১ এপ্রিল) রাতে সিলেট কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পিবিআই এর পুলিশ সুপার সারোয়ার জাহান। তিনি বলেন- প্রযুক্তি সহায়তায় তাকে কুমিল্লার তিতাস থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার প্রসংঙ্গে আজ (সোমবার) বেলা আড়াউটার দিকে সংবাদ সম্মেলন করা হবে পিবিআই’র কার্যালয়ে।

এর আগে গত মঙ্গলবার শাহপরান থানার মুক্তিরচক গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নজমুল হাসান নামের এক ব্যক্তি আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা সিলেটে নিজ শয়নকক্ষে খুন হওয়া মা ও ছেলে হত্যার ঘটনায় নাজমুল জড়িত রয়েছেন। তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম। শুনানি শেষে বিচারক সাইফুজ্জামান হিরো আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share





Related News

Comments are Closed