সিলেটে পুলিশী অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে তীর খেলার সরঞ্জামসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জীর নেতৃত্বে একদল পুলিশ সুরমা মার্কেটের ৩য় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তীর খেলার সরঞ্জামসহ কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জী জানান, সুরমা মার্কেটের ৩য় তলায় ‘নজরুলের বউর আস্তানায়’ তীর খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed