Main Menu

ছাতকে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ, আটক ১

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে প্রথম শ্রেণীতে পড়–য়া ৬ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নির্যাতনের অভিযোগে উপজেলার ভৈষাকান্দি বাহাদুরপুরের রফিকুল ইসলামের ছেলে ফয়জুল হক (১৭) নামে ভিকটিমের পিতা বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেছেন।
এ প্রেক্ষিতে শনিবার বিকেলে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ কোম্পানীগঞ্জের শারফিনটিলা এলাকা থেকে আসামি ফয়জুল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
ভিকটিমের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ছাতকের ১নং ইসলামপুর ইউনিয়নের ভৈষাকান্দি বাহাদুরপুরের রফিকুল ইসলামের ছেলে ফয়জুল মিয়া গত বৃহস্পতিবার সকালে একই গ্রামের প্রতিবেশী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়–য়া ৬ বছরের শিশু কন্যাকে উঠানে খেলাধুলা করার সময় নিজ বাড়ির শয়ন কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে জোরপুর্বক ওই শিশু কন্যাকে যৌন নির্যাতন করে ফয়জুল। পরে কান্নার শব্দ শুনে তার মা এগিয়ে আসলে পাষন্ড ফয়জুল হক শিশুকন্যাকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার রাতে ফয়জুলকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed