বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের ৪ জন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরো এক পথচারী। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুর উপজেলার ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)। তারা সকলেই শ্রমিক।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ৪ আরোহীর মৃত্যু হয়।
এ ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ ভৈরব হাইওয়ে থানায় রয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed