বিশ্বনাথে পুলিশী অভিযানে মহিলাসহ আটক ১০
বিশ্বনাথ প্রতিনিধি : জোয়া, মদ, গাঁজা, ডাকাত গ্রেফতারের পর এবার বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপের আস্তানায় অ্যাকশনে নামে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের পুরান বাজার এলাকায় বিশ্বনাথ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মহিলাসহ ১০জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার দক্ষিণ মাঝনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জালাল মিয়া (৩৫), ওসমানীনগর থানার রামকৃঞ্চপুর গ্রামের মৃত আবদুল মনাফের মেয়ে কলি বেগম (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মধুমা বেগম (৪২), হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার রিচি গ্রামের জালাল মিয়ার স্ত্রী রুজি বেগম (৩২), বিশ্বনাথ নওধার গ্রামের মৃত আহমদ আলীর মেয়ে হুছনা বেগম (২০), দশঘর গ্রামের আবদুল মতলিবের স্ত্রী নিলুফা বেগম (৪৪), সুনামগঞ্জ সদর থানার মালাইগাঁও গ্রামের রুবেল আহমদের স্ত্রী শাহেনা বেগম (২২), বিশ্বনাথের রামপাশা শ্রীপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী খালেদা বেগম (৩৫), ওসমানপুর গ্রামের রহিম উল্লার স্ত্রী পিয়ার বেগম (৪০)।
আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ গরু হাটা এলাকায় টিনসেটের কলোনী রয়েছে। ওই কলোনীর ভিতরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এতে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম ও ওসি (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকাগুলোতে অভিযান চালায়। এতে মহিলাসহ ১০জনকে আটক করতে সক্ষম হয়।
অসামাজিক কার্যকলাপের আস্তানায় পুলিশের অ্যাকশনের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, মাদক-জোয়া-অসামাজিক কার্যকলাপ এলাকায় হতে দেয়া হবেনা। যেখানে এধরনের ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed