সুনামগঞ্জে সংঘর্ষে পুলিশ কনস্টেবল খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে ছুটি কাটাতে গিয়ে পারিবারিক বিরোধে লাশ হলেন সিলেট জেলা পুলিশের কনস্টেবল নিজাম উদ্দিন (৩২)। সংঘর্ষে আহত হওয়ার কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুবুল আলম জানান, কনস্টেবল নিজাম উদ্দিন (৩২) কিছুদিন ধরে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার পারিবারিক দ্বন্দ্বে তার ভাইয়ের সাথে তার সংঘর্ষ হয়। এ সময় নিজাম উদ্দিন (৩২) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed