পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ী ফেরার পথে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের বেলাইচন্ডি এলাকায় একটি ট্রাক সাদিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি বাজার এলাকার আঃ লতিফের ছেলে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে একটি খালি ট্রাক (ঢাকা-মেট্রো ট-২০১৪৬১) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed