Main Menu

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে হরষপুর রেল স্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।
হরষপুর রেল স্টেশন মাস্টার ফরশ আলী জানান, দুপুরে হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন খালেক। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ আবু তাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed