বাহুবলে কার চাপায় বৃদ্ধা নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সিলেটগামী প্রাইভেট কার চাপায় মমতা বেগম (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মমতা উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়েন মমতা বেগম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed