জৈন্তাপুরে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ১নং আপ মোহাম্মদপুরে যাত্রীবাহী বাস এবং মাহেন্দ্রা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জাফলং থেকে ছেড়ে আসা সিলেট মুখি মাইক্রোবাস সিলেট-তামাবিল মহাসড়কের মোহাম্মদপুর ১নং আপে পৌছলে একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ৪জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১জন কে মৃত ঘোষনা করেন এবং দুইজনকে আশংঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত সন্ধা গোয়ালয় (৩০) জাফলং চা বাগানের সঞ্জিত গোয়ালয়ের স্ত্রী। আহতরা হল জাফলং মোহাম্মদপুর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী রেহানা পারভীন (৩০) ও তার শিশু কন্যা হাফসা বেগম (১২) এবং জৈন্তাপুর উপজেলার সারীঘাট ইন্ধাজু গ্রামের মৃত গৌছ মিয়ার স্ত্রী নাজমা বেগম(৩০)।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed