Main Menu

ধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে এক তরুণীকে ধর্ষণের পর লাশ পুড়িয়ে ফেলার মামলায় তিন ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছে আদালত।

বুধবার (৪ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ। রায় ঘোষণার সময় সুজন কুমার দাশকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের জুনে পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকায় এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের পর শ্মশানে নিয়ে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। পরে শ্মশান থেকে ওই তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed