বিশ্বনাথে স্কুলছাত্র ইমন ২দিন ধরে নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ইমন খান (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। সে বরিশালের বাকেরগঞ্জের বটকালী গ্রামের আনোয়ার খান ও ফাহিমা আক্তার দম্পতির সন্তান।
ইমন তার খালু পিরোজপুরের মরিচাল গ্রামের সামছুল হকের পুত্র কামরুজ্জামানের সাথে বর্তমানে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শমেমর্দান গ্রামে বসবাস করত। সে স্থানীয় শমেমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের ঘটনায় বুধবার কামরুজ্জামান বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (নং-১৯৫) করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কামরুজ্জামানের ভায়রা ভাইয়ের ছেলে ইমন খান তার ভাড়া বাসা থেকে শমেমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। ওইদিন বিকেল পেরিয়ে গেলেও সে বাসাতে না ফেরায় তার স্কুলসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান মিলেনি। শমেমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারা বেগম বলেন, ইমন মঙ্গলবার স্কুলে আসেনি।
কেউ ইমন খানের সন্ধান পেলে ০১৭১৬ ৬৩০২৩২ নাম্বারে যোগাযোগ করার জন্যে তার খালু কামরুজ্জামান অনুরোধ করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed