হবিগঞ্জে যুবলীগ সভাপতির গাড়ি বহরে হামলা ভাংচুর
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-বানিয়াচং সড়কে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় জেলা যুবলীগের ২০ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ সূত্র জানা যায়, মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলা যুবলীগের একটি অনুষ্ঠানে জেলা যুবলীগের অনেক নেতা-কর্মী নিয়ে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম যোগাদান করেন । অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরে ফেরার পথে বানিয়াচং সড়কের সুনারু এলাকায় পৌঁছামাত্রই একদল দুর্বৃক্ত দেশীয় অস্ত্রসহ নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় আগুন দিয়ে নেতা-কর্মীদের দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। হামলায় জেলা যুবলীগের অন্তত ২০জন নেতা-কর্মী আহত হন । পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
হামলায় আহতরা হলেন, যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, জসিম উদ্দিন, বিপুল রায়, বিপ্লব রায়, দেলোয়ার হোসেন খান, আবুল কাশেম রুবেল, শিমূল আহমেদ, মেহেদি হাসান ফাহিম, মুবারুল ইসলাম ও রাহুল দাশ। আহতদের মাঝে আক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম জানান, ‘আমার এমপি ডটকম’-এর চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা তার ২টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
অভিযোগ সম্পর্কে জানতে ‘আমার এমপি ডটকম’-এর চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed