সুনামগঞ্জে ৭ বছরের শিশুকে গণধর্ষণ, আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৭ বছরের এক শিশুকে ওরস চলাকালীন সময়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের মধ্যে হাসান (৪৫) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে শিশুটিকে গণধর্ষণ করা হয় বলে জানান তার স্বজনরা। পরে রাত ১২টার দিকে হাসানকে আটক করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
শিশুটির স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সলকুবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামে সলুক শাহ ওরস চলছিল। সেসময় হাসান ও তার সহযোগীরা শিশুটিকে মুখে চাপা দিয়ে পাশের একটি ভবনের পেছনে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে এলাকাবাসী সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। এলাকাবসী স্বজনদের খবর দিলে তারা শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন রাতেই শিশুটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
শিশুটির চাচা মো. তাজুল ইসলাম অভিযোগ করে জানান, মঙ্গলবার তার ভাতিজি বাড়ির পাশে ওরস দেখতে যাওয়ার পথে তিন-চার জন যুবক মুখে চাপা দিয়ে একটি ভবনের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে এখন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিশম্ভরপুর থানার ওসি মোল্লা মনির জানান, রাত ১২ টার দিকে ওরস এলাকার একটি মজমা থেকে হাসানকে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed