ঢাবির হলে নিম্নমানের খাবার, ক্যান্টিন মালিক অবাঞ্চিত
বৈশাখী নিউজ ডেস্ক: হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যান্টিন বন্ধ রাখা, ক্যান্টিনের খাবারের মান যথার্থ না হওয়া এবং অধিক মূল্যে খাবার পরিবেশনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ক্যান্টিনের ম্যানেজার ইসমাঈল হোসেনকে হল প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে একদিন দুই বেলা ক্যান্টিন বন্ধ রাখা, ক্যান্টিনের খাবারের মান যথার্থ না হওয়া এবং নির্ধারিত মূল্য তালিকার অধিক মূল্যে খাবার পরিবেশন করার কারণে বিজয় একাত্তর হল ক্যান্টিনের ম্যানেজার ইসমাঈল হোসেনকে হল প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তি জারির পর তাকে হল প্রাঙ্গণে দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এ ব্যাপারে অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া জানান, “ইসমাঈলকে অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত মূল্যে খাবার বিক্রির নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু সে নির্দেশ অমান্য করে বেশি মূল্যে খাবার বিক্রি করে। এছাড়া খাবারের নিম্নমান এবং কোনো পূর্ব নোটিশ ছাড়াই দুই বেলা ক্যান্টিন বন্ধ রাখে। এসব কারণে তাকে হলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।”
বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্যান্টিনের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed