সিলেটে বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৭৬০, বহিস্কার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ-মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ৭৯টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৬০জন। বহিস্কার করা হয়েছে দুই শিক্ষার্থীকে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সিলেট শিক্ষাবোর্ডের সচিব মোস্তফা কামাল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোট পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষার্থী ৬১ হাজার ৩৪৭ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৫৮৭ জন। এছাড়া দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
এবছর সিলেট বোর্ডের অধিনে ২৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ হাজার ৫শ’৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮৮জন বেশি। ২০১৭ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৪শ’৭৫ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েদের সংখ্যাই বেশি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এ বছরও মেয়েদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ৩২ হাজার ৮শ’ ৩৫ জন এবং মেয়ে ৩৮ হাজার ৭শ’ ২৮ জন। সেই তুলনায় এবার ৫ হাজার ৮শ’ ৯৩ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছরও ছেলেদের তুলনায় ৪ হাজার ৭শ’ ৬৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed