বদলে গেল ৫ জেলার ইংরেজি নামের বানান
বৈশাখী নিউজ ডেস্কঃ এখন থেকে চট্টগ্রামকে ইংরেজীতে Chattagram লিখতে হবে। এছাড়াও বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানানেও পরিবর্তন আনছে সরকার। এই পাঁচ জেলার বাংলা নামের বানানের সাথে সামঞ্জস্য আনতেই ইংরেজি বানান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলা বানানের সাথে সামঞ্জস্য রেখে বরিশাল হবে Barishal, কুমিল্লাকে Cumilla, যশোরকে Jashore এবং বগুড়াকে Bogura লিখতে হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, কিছু কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমল থেকে চলে আসছে। প্রয়োজন ছিল বলেই এগুলো পরিবর্তন করা হয়েছে।
নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।
উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca থেকে পরিবর্তন করে Dhaka করা হয়েছিল।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed