Main Menu

ফেঞ্চুগঞ্জে বসত ঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ফেস্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে বসত ঘরে আগুন লেগে চারটি কক্ষ পুড়ে কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার রাত পৌনে দশটার দিকে ফরিদপুর বড়বাড়িতে এ ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস ও ফেঞ্চুগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় ফরিদপুর বড়বাড়িতে মোমবাতি জ্বালিয়ে বাড়ির কাজ করা হচ্ছিল। হঠাৎ পার্শ্ববর্তী বাড়িতে ঝগড়া শুনে বাড়ির সবাই ঘটনাস্থলে যান, এর মধ্যে মোমবাতি থেকে আসবাবপত্রে আগুন লেগে পাশাপাশি চারটি কক্ষ পুড়ে যায়। আগুন দেখে লোকজন ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে পুরো চারটি কক্ষ ছাই হয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই অমৃত কুমার দেব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে কেউ ছিলেন না। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Share





Related News

Comments are Closed