মৌলভীবাজারে ঝড়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ঝড়ের আঘাতে আলমাছ মিয়া (৫৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শেখ বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। আলমাছ মিয়া সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, আলমাছ মিয়া সন্ধ্যায় বাজার থেকে বাড়ীতে ফেরার পথে রাস্তায় ঝড়ের তান্ডবে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়লে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দিলে সিলেটে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
« ফেঞ্চুগঞ্জে বসত ঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি (Previous News)
(Next News) বিউটি হত্যা মামলার আসামি বাবুল সিলেটে গ্রেফতার »
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed