ফয়জুলের বন্ধু সোহাগ মিয়ার আদালতে স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় লেখক-অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের বন্ধু সোহাগ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রবিবার সিলেট মহানগর হাকিম-১ মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া তিন ঘন্টার জবানবন্দিতে সে ফয়জুলকে উস্কানিমূলক ওয়াজের (বক্তব্য) ক্যাসেট সরবাহের বিষয়টি আদালতের কাছে স্বীকার করেছে।
সোহাগের বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অমূল্য কুমার জানান, ৭ দিনের রিমান্ডশেষে রবিবার বেলা ১টা ৪৫ মিনিটে ফয়জুলকে আদালতের খাস কামরায় ঢুকানো হয়। বেলা ৫টা পর্যন্ত তার জবানবন্দি চলে। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানান অমূল্য।
গত ১৮ মার্চ বিকালে সোহাগকে নগরীর কালিবাড়ি এলাকা হতে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার দুপুরে সোহাগ মিয়াকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে তাকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় এরই মধ্যে ফয়জুল, তার ভাই এনামুল, বাবা হাফিজ আতিকুর রহমান এবং মামা ফজলুর রহমান স্বীকারোক্তি দিয়েছে।
গত ৩ মার্চ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল (২৫)। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করেন শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এ মামলায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed